ভাল্লাগেনা আর
- বেঞ্জিন বেঞ্জয়েট
অস্ফুট বেদনায় "ভাল্লাগেনা" নীতিতে আছি ,
"একদম ভাল্লাগেনা" এই নীতিতেই মরিবাঁচি ।
খাইতে গেলে ভাল্লাগেনা শুইতে গেলেও তাই ,
চলতে গেলে চলার পথে বারেবার হোঁচট খাই ।
মনটা যেন হঠাৎ করেই উদাস হয়ে গেলো ,
মনের পাখি উড়াল দিয়ে, শূন্য মনটা দিলো ।
শূন্য মনে ভাব আসেনা , আসেনা যে হরষ ,
শুধুই মনটা পেতে চায় ভালোবাসার পরশ ।
না পেয়ে তাই ভাল্লাগেনা , বিচ্ছিন্নতায় আছি ,
হয় যে মনে... মরছি যেন নরক কাছাকাছি ।
আউলা মনের বাউলা ভাব যে ভাল্লাগেনা আর ,
মনটা শুধুই খুলে রাখে দখিণা দুয়ার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।