গভীর রাতে প্রিয়া
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
আসবে তুমি আমার প্রিয়া
নির্জন গভীর রাতে,
একলা বসি কুঞ্জ বনে
তোমার প্রেমের সাথে।
তোমার প্রাণে রয়েছি বসে
গভীর অন্ধকারে,
ঝিঁ ঝিঁ পোকার ডাকের সুরে
মন মেলেছে এই প্রহরে।
জোনাকি ঘুরে আমার পাশে
বলছে কানে কানে,
রাতের আলো নাইবা থাকুক
দেখাবো পথ প্রিয়ার পানে।
আসবে যখন তোমার প্রিয়া
জ্বালবো আমার আলো,
সকল মিলে সাজিয়ে রব
পথের আলো ভরবে ভালো।
গোলাপ বলে সোহাগ করে
হোক না গভীর রাত,
তোমার প্রিয়া আসবে যখন
আমায় দিও তাহার হাত।
আমার ফোটা সকাল হলে
ব্যস্ত হয়ো না তুমি,
জোনাক আলোয় মেলে দেবো
আমার সকল পাপড়ি।
রয়েছি ফুটে তোমার তটে
আজি তো অমাবস্যা,
রজনীগন্ধা আমি তোমার
সাজিয়ে নিও সুখ শয্যা।
পরিয়ে দিও আমার মালা
যখন করবে আলিঙ্গন,
থাকবো পাশে মিলন মাঝে
দেখবো সবাই সুদর্শন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।