আক্ষেপ
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

আজ খুব করে চাইছি- বৃষ্টি নামুক..
অশ্রু জলে ধুয়ে যাক সমস্ত অপ্রাপ্তি!
ভুল করেও তো এক-আধ বার বলা যায়-
“তোকে কষ্ট দিতে ভালবাসি আঘাতে”
কত শত মিথ্যা বলিস প্রতিদিন-
একদিন না হয় আমাকেও মিথ্যা মিথ্যা
ভালবাসলি প্রেমিকার মতো ঠিক
আজ খুব করেই চাইছি- অঝোরে ঝরুক বৃষ্টি
মিলিয়ে যাক সবটুকু বোবা চিৎকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।