আমি
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে বিহানে কুসুম ফোটেনি , সে বিহান আমার ,
যে রাতে অম্বরে তারকা জ্বলেনি সে রাত আমার ।
যে দিবসে তপন ওঠেনি সে দিবস আমার ,
যে ফুলে মধু থাকেনা সে ফুল কেবল আমার ।
যে সাগরে জল নেই সে সাগর আমার ,
যে পাহাড়ে ঝর্ণা নেই ছায়া নেই সে পাহাড় আমার ।
আমি সাহারা মরুভূমির তপ্ত বালুকা রাশি ,
আমি বেদুঈন আমি যাযাবর আমি সর্বনাশী ।
আমি আমার পাহাড়ের শিখর-চূড়ার রুক্ষ কংক্রেট ,
আমি আমার সাগরের ফাটা মৃত্তিকার পোড়া আম্লেট ।
আমি আমার দিবসের বিবর্ণ কুহেলিকার জট ,
আমি আমার রাত্রির ঘোর আঁধারের বীভৎস সঙ্কট ।
আমি ঝরে যাওয়া উল্কার পশ্চাৎ দেশের মৃত অগ্নি ,
আমি ঈশানের বিজলীর ছটা পোড়া গন্ধের মোহিনী ।
আমি আকাশ বাতাসের জট লাগা প্রলয়ের ঘূর্ণন ,
আমি জলোচ্ছ্বাস আমি মহাসেন আমি দুরন্ত সাইক্লোন ।
আমি শ্মশানের প্রেত আত্মার হত্যা জঙের একাংশ ,
আমি বিষাদের রোনাজারি আমি দীর্ঘশ্বাস আমি ধ্বংস ।
আমি কালের অবশ বিবশ ধ্বস পচা গলিত রস কষ ,
আমি চিৎকারের স্ফুলিঙ্গ আমি প্রহারের উচ্চারণ কর্কশ ।
আমি শিলার আঘাতে ঝরে যাওয়া মুক্ত বিহঙ্গের লাশ ,
আমি স্বার্থপর লগ্নের মোচড়ে ফেলা এক নগ্ন সন্ত্রাস ।
আমি লাশের বিকল অঙ্গের সমাহার মৃত ধ্বংসজঙ্গ ,
আমি প্রোটোজোয়া পরিফেরা সেলেন্টেরাটার সর্বাঙ্গ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।