কল্পকন্যা
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

তোমাকে রচনা করেছি আমি সেই কত যুগ আগে..
তখন আমার কল্পনার জালে বন্দী তুমি,,।
তখনো আমি চাঁদের মায়াতে পরি নি নক্ষত্রের ভিরে হারিয়ে যায় নি।।
শুধু একটু অন্ধকার হলেই তোমাকে দেখতে পেতাম,
আমার আলো ছিলে তুমি।।
আরো কতভাবে তোমাকে আমি আবিষ্কার করেছি জানো না.. বৃষ্টির জলের মধ্যে দিয়ে তোমার হাসিটা খুব কল্পনা করেছি,,
তোমার ভেজা মুখ আর ওই কালো চোঁখ যেন শ্রাবণের জমে থাকা মেঘেদের অন্ধকার একটা মুহুর্ত ছিলো..
তখনো আমি তোমাকে মানুষের ভিরে দেখি নি স্বর্গের দেবী মনে করি নি।
সুন্দর প্রকৃতির মধ্য থেকে তোমাকে খুজে নিয়েছি,
আজ তুমি সেই মানুষের ভিরে কেন এলে যেখানে আমার ভয় ছিলো,, হারানোর ভয়।
কল্পলতা দিয়ে তোমাকে জড়িয়ে রেখেছিলাম কত বছর কত মাস কেটে গিয়েছিলো তোমায় ভেবে কষ্ট পাই নি।
আজ এই কষ্টরা আমাকে ঘিরে ফেলেছে তুমি মানুষের ভিরে কেন এলে?
এই পৃথিবীর পথে বৃষ্টি ভেজা পা নিয়ে আমার হাত ধরে
যদি হাটবেই না।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।