অন্য ঠিকানা
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
যখন তুমি থাকবে না তোমার অন্য কোথাও ঠিকানা.. তখন
আমার খোলা ঠিকানা ভুলবে কিনা জানি না...।।
আকাশ আমার তারাই ভরা মেঘে মেঘে যাবে বেলা,,
সাগর কিনার বালুর চরে বইবে শুধু শুষ্ক হাওয়া,,
আমার মোহন বাশির সুরে বাজবে স্মৃতির বেদনা_
হয়তো তুমি শুনবে না।
দূরে কোথাও তোমার-ছায়া বলবে সবাই মোহ-মায়া মানবো গো মানবো না_ তুমিই যখন থাকবে না।।
যখন তুমি থাকবে না... অন্ধকারে পড়বো ঢাকা শূন্য শয্যা অশ্রুমাখা তোমার চোঁখে পড়বে না।
রাত্রি জেগে লেখবো চিঠি কাটছে কেমন দিবানিশি তোমার নতুন ঠিকানায় এই কথাটাও পৌছবে না।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।