তিলোওমা
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

তিলোত্তমা,
চট করেই কি বলা যায় "ঘৃণা করি"?
ঘৃণা করি- কথাতেও লুকিয়ে থাকে "প্রেম"।
আজকাল ভুল হয়ে যায় ভুলে
রাতভর গুছিয়ে যাওয়া কথাগুলো
বড্ড এলোমেলো হয়ে জড়িয়ে যায়
ছিটকে যায় চেনা অনুভূতিগুলো।
আচ্ছা! তুমিও কি চট করেই ভুলে যাও
গুলিয়ে ফেল গতকালের শপথ?
আমি আজকাল সংকীর্ণে ভুগি
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবি-
"কোনদিকে কোথায় আমার বাড়ি!"
যেদিকে তাকাই তোমাকে দেখি
হাতছানিতে ডাকো আমায়
ভয় পেয়ে ঘুর পথে ছুটে মনে হয়
সব কেমন দ্রুত বদলে যাচ্ছে,
"একটু আগেও এখানে বেলি ফুলের দোকান ছিল
কেউ কিনে খোঁপায় গুঁজে দিল"
এখন সেখানেই সরাইখানা বসেছে
আচ্ছা! চট করেই কি বলা যায় "ভালবাসি"
আমিও কেমন বধির হয়ে যাচ্ছি দিনকাল
তোমার যতই কাছে যাই, ততই একঘেয়ে পেয়ে বসে
আমি ঘরকুঁনো হয়ে যাই
আলমারি খুলে লুকিয়ে ফেলি নিজেকে
আয়না ভেঙ্গে মেঝেতে নাম লিখি-"তিলোত্তমা"।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026