আকাঙ্খিত সংসার
- বিচিত্র বিশ্বাস নীল

সারি বেঁধে নেমে আসে বিবর্ণ রঙধনু,
ছায়াপথের পৌত্তলিক সংলাপ বড্ড রঙিন লাগে।
আমাদের গলায় ফাঁস বেঁধে পাটাতনের দোষ খুঁজি বারংবার, মাছের কাঁটা বিঁধে গেলেই মানি লেবু আসলেই কাজের...
একটা সংসার করবো ভেবে এ পৃথিবী বধূ সাজাতে আসি প্রতিবার। আমার আর সংসার করা হয়ে উঠে না।
বার বার ব্যর্থতাই ডুবে যাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।