প্রশ্ন
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

ঠিক কতভাবে চিনলে তোকে বুঝতে শিখবো?
কতটা কাছে গেলে শুনতে পাবি ভাঙ্গনের শব্দ?
এই যে বার বার প্রেমে পরে যাই তোর আমি
নিরালায় খুঁজে ফিরি যত স্মৃতির ফোটন
একবারও কি মনে হয়'নি- ভালবাসি?
বল-
ঠিক কতভাবে চিনলে তোকে বুঝতে শিখবো?
কতটা কাছে গেলে শুনতে পাবি ভাঙ্গনের শব্দ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।