শ্রাবন এলেই
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

শ্রাবণের রাতে আমরাই বৃষ্টি হয়ে ঝরি,
তোমাদের জং ধরা টিনের চালের ফুটো দিয়ে টুপটুপ করে পরি। তোমাদের কান্নাহাসির সাথে আমরাও বেজে উঠি একি তালে, তোমাদের খোলা জানালায় আমরাই খেলা করি হিমেল হাওয়া হয়ে- শিহরণ দিয়ে যায় আমরাই।।
জ্যৌৎস্নার রাতে চাঁদের আলোতে অনমনাদের পাশে আমরাই জেগে থাকি তারা হয়ে,, খসে পড়া তারাগুলো আমরাই ছিলাম।।
ভোরের আলোতে রাঙা মেঘ হয়ে ভাসি আমরা,
ঘুমঘোর শিশুর মুখে তাকিয়ে হাসি আমরা,,
ফুল কুড়ানীদের আচলে আমরাই বাধা পড়ি।।
মধ্য দুপুরে ক্লান্ত পথিকের জল এনে দিই আমরা পাহাড়ের বুক ফেটে যে কান্না আসে সেই তো আমরাই ঝর্ণা।।
আমরা তোমাদের মতো অতি সাধারণ আমরা আমাদেরই মতো।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।