বুঝিব সে সর্বনাশা
- বেঞ্জিন বেঞ্জয়েট

হেরিয়া স্বপন... মেলিয়া নয়ন... হাঁটিয়া গিয়েছিনু ফুলকাননে ,
আশা অতুল... পাবো রঙিন ফুল...মিলেনি তাহা আর দর্শনে ।
হইয়া আকুল... বিভ্রাট সমূল, হাঁটিয়া চলিনু স্রোতস্বিনী কূলে ,
ফুল সর্বনাশী... দিয়া মুচকি হাসি... কল্লোলে চলিছে সে দুলে ।
পেতে দিনু হাত... ভাবি সৌবরাত...মাতাইবে অধীরে মোর কর্ণ,
ঈশানের সমীর ...দেখিল না নীর ...হৃদয়টা করিল মোর বৈবর্ণ ।
চলেছিল ঢেউ ...ছিলোনা সাথে কেউ, ছিল কিছু আঘাতের খড়ি,
টানিল প্রতিকূলে ... পাইনু নির্ভুলে...মনের গলায় বিরহের দড়ি ।
পশ্চিমা তপন ... জাগাইল শিহরণ ... ফুলডালি আনিবে মালী ,
প্রবঞ্চনার শিহরণ, ঝরাইলো নয়ন, উপহার দিলো মোরে "খালি" ।
সময়ের তালে , গেলো ফুলটি আড়ালে, ভাসিনু ঘোর মরীচিকায় ,
ব্যাথিতের বেদন, অশ্রুবারি নয়ন, কেউ নেই দেখিবার আমায় ।
উত্তরের ধ্রুবতারা , ভাবিয়া সর্বহারা , দিলো সে আবীরযুক্ত রশ্মি ,
বিরহের সাথে ... পূর্বাহ্ণ এই রাতে, ডুবিয়া চলিল জ্যোৎস্নার শশী ।
পথচলা পথিক ... দিলো মোরে ধিক , নির্মম ভাগ্যের পরিহাস ,
হইলো না কেউ আপন, তুলিল কাঁপন, শৈত্য মাখা আশ্বিন মাস ।
আশ্বিনের পর ... করিবে বসন্ত ভর , আশায় থাকিনু বিভোর ,
আশায় আশায়, লগ্ন পেরিয়ে যায় , আশা আর মিটিলোনা মোর ।
ফুল ফুল করি ... হাতে নিলুম খড়ি ... জগতের এই ধারে ,
সবাইকে শেষে , পেলুম স্বার্থপর বেশে , চাহিল না কেউ আমারে ।
মরিলে ধরায় , করিবে হায় হায় , বেঁচে থাকিতে চাহিল'না ফিরে ,
স্বার্থের ধরা ... টনক নড়া ...বোঝে না আগে , বোঝে সে ধীরে ।
যতদিবা বাঁচি ...অনড় আছি ... আর করিবো না পাইবার আশা ,
আসিলে সম্মুখ , বাঁধিব পাষাণে বুক , বুঝিব সে সর্বনাশা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026