অতিথী পাখি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
অতিথি পাখির মত আসলে আমার বাড়ি,
আমার বাড়ি থাকলে কত তুই
আমায় আপন ভেবে।
স্বপ্ন দিয়ে বাসলে ভালো
মায়ায় ঝড়ালে,
তবে কেন তুই কষ্ট দিয়ে
অতীত হয়ে গেলে?
সুখ পাখিটার গল্প কত
দুঃখ সারি সারি,
তুই পাখিতো চিলে আমার
মনের ছোট বাড়ি।
সেই বাড়িতে থাকতাম আমি
তোরেই ভলোবাসি,
তুই ছাড়া কে আপন চিল
বলনা অতিথি পাখি।
কোথায় থেকে আসলে রে তুই
জানতাম না তো আমি,
তোরে তোরে শুধুই তোরে
বড়ই ভালোবাসি।
তুই য়ে আমার অতিথি পাখি
স্বপ্ন রাঙ্গা আঁখি,
আয়না ফিরে আয়না রে তুই
তোকেই যে ভালোবাসি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।