ঠিক ফিরবো
- বিচিত্র বিশ্বাস নীল - নীল

☑ ঠিক ফিরবো ☑
.
কোন এক ঝড়বাদলের দিনে অন্ধকার ঘরে মুখোমুখি বসে আমরা একে অপরের মন পড়বো।
তবে আচমকা বিদ্যুৎ চমকালে ভয়ের ছলে তুমি আমায় জড়িয়ে ধরতেই পারো।

কোন এক পড়ন্ত বিকেলে আমি আর তুমি নদীর পাড়ে বসে সোনা রোদ কুড়াবো। আর সেই সোনা রোদে স্নান করিয়ে দেব দুজন দুজনকে।

কোন একদিন তোমার স্বপ্নের রাজপুত্র হয়েই ফিরবো আমি। হয়তো স্বপ্নের মতন পঙ্খিরাজ ঘোড়ায় করে নয়।
কিন্তু ঠিক ফিরবো.!!

○বি|বি|নীল•ⓑ ⓑ ⓝ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।