মগজে নেমেছে ধ্বস
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার প্রিয়তমার ঝাড়িতে মগজে নামে ধ্বস ...,
কবি হইলে নিত্যদিন কাব্য লিখতে হবে গোটা দশ ।
তা না হলে কবি'র ডায়ালগ বলে লাভ নাই কোন ,
তাহার সরাসরি প্রস্তাবনা , আমি অকবি থাকি যেন ।
মেনে নিয়েছি তাহার কথা ... আর লিখবো না কাব্য ,
কবিগণ যাহা বলবেন এখন থেকে করে যাবো শ্রাব্য ।
নজরুল রবি মধুসূদন জসীম জীবনানন্দের জীবনী ,
তাঁহারা নিত্য কেমনে লিখেছেন শুধু এইটুকু শুনি ।
নজরুলের মোট কত কাব্য আছে এই জগতে ...?
আর রবি মধু জসীম জীবনানন্দের ডায়েরীতে ?
আমি বলি না তবে বলে আমার অন্তরের দীর্ঘশ্বাস ...,
কাব্য আমার ছেড়ে যাবে জগতের আকাশ বাতাস ।
লিখে যাবো কাব্য আমি হাজার সাত আট দশেক ,
কবিতার সাথে আমার আত্মার হয়ে যাবে সুনিষেক ।
তবু বলছি শোন প্রিয়া রেখনা মোরে কবি'র সারিতে,
পাগল সাজতে পারবো না আমি লম্বা মোছ দাড়িতে ।
পারবো না রাখতে আমি লম্বা বাউলা ঝাঁকড়া চুল ,
যদি মেয়েও সাজাও রাজি আছি, কানে ঝুলাবো দুল ।
তবু পারবো না পাগল সাজতে ,
পারবো না সুরের লহরী তুলে কাব্য নিয়ে মঞ্চে নাচতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।