চৈত্র মাস
- বেঞ্জিন বেঞ্জয়েট

চৈত্র মাস ... ...
আঁখি তুলে দেখেছি আমার মায়ের সর্বনাশ ।
মায়ের বুকে আর দেখি না হিমেল বাতাস ,
কালো মেঘে ঢাকে না আর দূরের আকাশ ।
মায়ের বুকে বয়ে চলা পদ্মা মেঘনা যমুনা ,
তাকালেই মনে হয় খামার বাড়ির নমুনা ।
নদীতে গরু চলে... চলে গরুর গাড়ী
দেখি সেথা ধান্য মাড়াই, পল্লব সারি সারি ।

চৈত্রমাস ... ...
আঁখি তুলে দেখেছি আমার মায়ের সর্বনাশ ।
নদীর বুকের প্রকৃত শোভা জলের ঢেউ খেলা ,
জল'ই নেই খেলবে কিসে, উড়ে যে ধূলা ।
নদীর বুকে মাছ থাকে না ,লাগে বড় আজব ,
এমন কলাম লিখলে সবে বলবে অদ্ভুদ গুজব ।
হাসবো নাকি কাঁদবো আমি বুকটা নির্মম ভাসে ,
মা জননীর স্থাবর দুঃখে, পশ্চিমাগোষ্ঠী হাসে ।

এখন চৈত্রমাস ... ...
আঁখি তুলে দেখেছি আমার মায়ের সর্বনাশ ।
কোটি সন্তান মায়ের ,করতে দেখিনা প্রতিবাদ ,
মায়ের সম্ভ্রমে জন্ম নিয়ে ভুলেছে সন্তান জাত ।
জাগে না কেন জাতের ঔরস ,কোথা সে চেতনা ,
সত্য চেতনাধারী হলে মা কভু রসাতলে যেত না ।
জাগো হে সন্তান , মায়ের তরে ওঠো জেগে ,
ছেড়ে দে পা'চাটা খাসলত, যাবেনা জীবন ভিখ মেগে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026