নদীর তরে আঁখি ঝরে
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার মায়ের অস্তিত্ব খুঁজে পেয়েছি নদীতে ,
যেখানে পুরো পৃথিবীর অস্তিত্ব স্পন্সের গদিতে ।
মায়ের বুকটা সরসতায় থাকে সে নদীর বাঁকে ,
মায়ের হিল্লোল দেখেছি সে স্রোতস্বিনীর ডাকে ।
কূল থেকে মায়ের নৃত্য দেখেছি শ্যামল বাটে ,
দেখেছি উচ্ছ্বাসিত কল্লোল, বসে সে নদীর ঘাটে ।
মাঠে মাঠে দেখেছি ধান ক্ষেতে দোল খেয়ে চলা ,
দেখেছি প্রকৃতির সাথে প্রাণ খুলে কথা বলা ।
মায়ের বুকে আজ চরম খরা, বঞ্চিত অধিকার ,
মা আমার আজ দানবের হিংস্রতার স্বীকার ।
মায়ের বুকে আর দেখিনা প্রাণের উচ্ছ্বাসিত ঢেউ ,
মাকে আজ হনন করেছে পশ্চিমা দানব কেউ ।
মায়ের অবাঞ্চিত সন্তানেরা রয়েছে স্বার্থসিদ্ধতে ,
পশ্চিমার তেলে চুপসে বন্দী তথাকথিত নিষিদ্ধতে ।
কোন সন্তানের হৃদয় গলেনা মায়ের রোনাজারিতে,
কোন সন্তানের বুক কাঁদেনা মায়ের বিবর্ণ শাড়ীতে ।
শুধু জন্মই দিয়েছে মা কোটি সন্তান, মানুষ করেনি ,
মায়ের মুখ'টা তাই শুকনা'ই থেকেছে বুকটা ভরেনি ।
আঁচল'টা মায়ের ভিজেই থাকলো অশ্রুতে যুগ ধরে ,
মায়ের রক্ত চুষে খেলো, মাকে নিলোনা আপন করে ।
মা আমার থেকে গেলো কালে কালে এতিম হয়ে ,
আঁখি জলে তার হৃদয় বদন সর্বাঙ্গ গেলো ক্ষয়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।