ভণ্ডের নীল
- বেঞ্জিন বেঞ্জয়েট

কালিরামের ঢোল বেজে
বাঙলা গড়ার কারিগর সেজে
............ শুধুই আছে ভণ্ডের নীলে ...... ,
উমুক করেছে এই বতুয়া
তমুক দিয়েছে উমুক ফতুয়া
এমন বচসায় বাঙলাকে খাচ্ছে গিলে ।

যত আয় আসে যত খাতে
লুট করে খায় সাথে সাথে
... বাঙালীর নাক ডগায় ঝুলায় মূলা ...,
আসে বাহাত্তর শুনায় সাতাশ
এমন করেই দিয়ে যায় বাঁশ
.........কারিগর নামে অলম্বুষ গুলা ।

জন্ম নেওয়া কুকুরের ঔরসে
পরের ধন খেতে চায় চুষে চুষে
.........মগজটা তাদের পুরাই বিকৃতি ......... ,
কথার বোলেই সবকিছু ঢাকে
মূর্খ বাঙালী সব ভুলে থাকে
...... পায় না তাই যুগে যুগে নিস্কৃতি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026