প্রণয়ের গীত
- বেঞ্জিন বেঞ্জয়েট

কারো কারো আশা করা পাপ মহাপাপ ...
আশার বিনিময়ে করতে হয় তাকে অনুতাপ ।
ভেসে যেতে হয় তাকে অস্ফুট নয়নের জলে ,
কষ্টের পাষাণ এসে আঘাত হানে হৃদে সবলে ।
দেখবার কেহ থাকেনা তখন আশার আর্তনাদ ,
দুমড়ে যায় বুক হারায় সুখ সলিল মানেনা বাঁধ ।

আমি এই পৃথিবীর কথা বলছি নির্মমতা যেথা ,
এখানে কেহ বোঝে না কার বুকে জমাট ব্যাথা ।
কেহ বোঝে না, কে ভেসে গেলো কষ্ট দরিয়ায় ,
কষ্টের দীর্ঘশ্বাস সফেনের সাথে এক হয়ে যায় ।
যার কষ্ট দেখে বালুচর গুলি অথৈয়ে নিমজ্জিত ,
যাকে শ্যাওলা গুলি অবহেলায় করে যে আবৃত ।

তেপান্তরের ধূধূ মরীচিকা সঙ্গিনীর বেশে ডাকে ,
বিষাদের পাণ্ডুলিপি যার বুকেতে মজুত রাখে ।
নয়নে রাখে শুধু লোনা জলের অবাধ বিচরণ ,
যেথা দিবস রজনী খেলা করে লালিমায় নয়ন ।
সমাজের কৈফিয়াতে বুকে মারে পাদুকার ঘাত ,
এখানে বোঝেনা কেহ কারো প্রণয়ের আর্তনাদ ।

আমি বলে যাই শোন হে ধূর্ত ওলন্দাজ ,
যেখানে মনের দাম হয়না , কেমন সে সমাজ ?
কিভাবে মানো সে সমাজ , কে তার লালনকারী ?
মানুষ মিলিয়া সমাজ গড়ো , মনকে কেন ছাড়ি ?
সমাজটা কি খুব বেশি প্রয়োজন মহাশয় ম্যাডাম ?
যেখানে মনের আশা চাওয়ার নেই একবিন্দু দাম ।

জানিও ...প্রণয়ের ভিতে প্রতিষ্ঠিত দুনিয়ার সব ,
প্রণয়ের গীত গেয়ে সকল দানব হয়েছে মানব ।
তাই বলি ... আগে শিখো প্রণয়ের মূল্যায়ন
বন্ধ হবে ঈর্ষা কবাট, খুলে যাবে শান্তি বাতায়ন ।
আমি প্রণয়ের গীত গাই ......
প্রণয় দিয়ে পৃথিবী ভরায়ে শান্তিতে থাকতে চাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026