অর্ধেক আত্মার রোনাজারি
- বেঞ্জিন বেঞ্জয়েট

অর্ধেক মস্তিষ্ক আর অর্ধেক হৃদপিণ্ডের রোনাজারি ,
বাঁকি অর্ধেক দেহ হতে নির্মম যন্ত্রণায় গেছে ছাড়ি ।
পড়ে আছি এই অর্ধেকটুকু নিয়ে ...
তাও আবার হাজারো ধোঁকাবাজির প্রলেপ দিয়ে ।
সেখানেও জংএর মরিচার মতো ক্ষয়ে ক্ষয়ে রহে ,
অযুতবার ফেরারি হয়ে নিযুতবার বিভীষিকায় দহে ।
পৃথিবী বদলে গেলো নাকি মানুষ ...
নয়নে দেখি যে ধরার মাঝে উ'লটা অকর্মা অলম্বুষ ।
তাও আবার সংখ্যালঘু নয় বরং সংখ্যাগরিষ্ঠভাবে ,
তাদের কাছে কিঞ্চিৎ খাঁড়াতেই আপনা মান যাবে ।
তবু দেখি যেন মেকী প্রণয় সওদাগর...
এক পা রাখে এই কূলে আরেক কূলে বাঁধে সে ঘর ।
বিতং জীবনের বাসনা হয়না জানা মন গহীনে ঢুকে ,
অর্ধেক জীবনের কাহিনী শুনি অর্ধেকটা রাখে লুকে ।
বড় বিচিত্র লাগে মনন অবস্থান ...
জীবনের সবটুকু দিয়েও যায়না পাওয়া মনের সন্ধান ।
তাই অজান্তে অগোচরে অর্ধেক আত্মার হয় যে মরণ ,
বাঁকি অর্ধেকটা নিয়েও চলে অনর্গল দম ফাটা সন্তরণ ।
সংক্ষেপ জীবনের চাওয়াটা কি... ?
যত জানতে চাহি , যত জানি , মনে হয় সব রয় বাঁকি ।
বড়ই ধূর্তবাজ আজকের মানুষ, মননের ঘটেছে পচন ,
সঙ্কোচহীনে বলতে পারি মানুষ আর নাই পূর্বের মতন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026