ভুল আশা
- বেঞ্জিন বেঞ্জয়েট
পোড়া মনের ক্ষত ঘা শুকানোর চিন্তা করবো না ,
আশ্রয় পাবো এমন ভেবে কারো হাত ধরবো না ।
এমন ভাবতে গেলে আমার কষ্টে ভরে এই বুক
চাইতে গেলে সুখ পাখিটা বুকে জমে জমাট দুখ ।
মেকীর ধরায় ছদ্মবেশে সবাই করে লীলার ছল ,
অন্দরেতে ভিঙ্গার লাগা উপরেতে বাজায় মাদল ।
উপরেতে মেকীর বেশে মজায় মজার হাসিখুশি ,
রঙ মাখা ঐ বসন গায়ে , নয়নেতে লাগায় ঠুসি ।
চলতে গেলে চলার পথে কতই দেখি নাচন কুঁদন ,
বলতে গেলে বলার বেলায় দেখি যেন মধুসূদন ।
খবর নিলে দেখা যায় সে কর্দমাক্ত জলের ভাসা ,
অবস্থান তার বাঁশের কেল্লায়, মনে তার চন্দ্র আশা ।
আশা করা ভুল নয় বটে , এমন আশা নয় ,
বারেবার যেথায় নিয়মিত কষ্ট পেতে হয় ।
এমন আশা ভুল জানি , অশ্রু ভাসে নয়নে ,
পৈতৃক ভিটে ছেড়ে দিয়ে থাকতে হবে বৃন্দাবনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।