উড়ো পাখি
- বেঞ্জিন বেঞ্জয়েট
পিঞ্জিরাতে পোষা পাখি , পোষ মানায়ে তারে ,
ছেড়ে দিলুম বুজে আঁখি , গভীর অন্ধকারে ।
জোনাকির আলোক জ্বলা, হেরিয়া মোর পাখি ,
করিল শুরু পায়ে চলা, মেলিয়া দু'খানা আঁখি ।
পেছনে আর না ফিরিয়া, বাতায়ন দিলো পাড়ি ,
হৃদয় আমার গেলো ছিঁড়িয়া, ধরিতে না পারি ।
গভীর নিশীথে আমি, হলেম যে ঘরের বাহির ,
আত্মবিশ্বাস যাহা অটল ছিল , হল না যাহির ।
খুঁজিতে খুঁজিতে আমার নিশি গেলো কেটে ,
আফসোসে আত্মা ফাটে যকৃৎ যায় যে ফেটে ।
দিবসের আলো পেয়ে উড়াল দিলো পাখি ,
অশ্রুতে ভাসিয়া যায় মোর বেদনার দু'আঁখি ।
বুঝিলো না মনঃব্যাথা , মনঃদ্বার মোর বন্ধ ,
নীলিমাতে মিশে সে খুঁজিলো মনঃ বন্দ ।
উড়ে উড়ে যায় পাখি , নয়ন আমার ঝরে ,
যেথা'ই যায় ভেসে , মাথায় মোর ছায়া পড়ে ।
আমি কাঁদি ভূতলে অন্তর দিগম্বর করে ,
ক্রমে ক্রমে ছায়া তার গেলো অনেক সরে ।
মাঝপথে দাঁড়াইলো কূলহীনা বারিধর ,
চোখের আড়াল হল , হয়ে গেলো সে পর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।