বড় অদ্ভুত হয়ে বেঁচে থাকা
- বেঞ্জিন বেঞ্জয়েট

গীতাঞ্জলী পঠিতে গিয়ে হয়েছি সর্বনাশী ,
সাত খন্ড রামায়ণ পড়ে জেনেছি শেষে সীতা রামের মাসী ।
ভগবান কভু আল্লাহ্‌ হয়না , ভগবানের আছে যে সঙ্গিনী ,
আল্লাহর কোন অংশীদার নাই , একক সত্ত্বায় স্থির যিনি ।
রাঙা করি আঁখি দাদাভাই কহে... আর কি আছে রে বেলা ?
অলম্বুষ বলিয়া মস্তক পেছনে পাকা লাঠির দিলো এক ঠেলা ।
কত বেদ বাইবেল মঞ্জিল কোরআনে হেরি নাই ওই নাম ,
তবু মানুষের মাঝে গর্ব চিত্তে পেয়েছি সমানুপাতিক দাম ।
ভগবান, খোদা, ঈশ্বর, হরি , রাম, বিধি , গড, দয়িত নামে ,
এক আল্লাহ্‌কে স্মরণ করি মানুষ মোরা লৌকিক এ ধরাধামে ।
জানিনা ইসলামে কতটুক আছে এর গ্রহণ যোগ্যতা ,
সব মানুষের আত্মার গহীনে আছে যে বিরল মানবতা ।
পৃথিবীর সকল কবি লেখক মানবতার গান গেয়ে গেয়ে ,
নিযুত অর্থের ফিরোজপদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় গেছে পেয়ে ।
তবু কেন জানি হাজারো প্রশ্ন জাগে প্রাণে অকাতরে ,
পূজা প্রার্থনা সালাত , গির্জা মন্দির মসজিদ একই কাতারে ?
যতবার প্রশ্নবাণে ভেসে যাই গভীর নীলের তরঙ্গে তরঙ্গে ...,
ততবার যেন অমানুষ হয়ে কাদা মাখি এই সোনার অঙ্গে ।
স্বচ্ছতার বিচারের মজলিশ আজো হল না করা দর্শন ,
মানবতার এই মানুষই ঘটায় কালে অকালে জারণ বিজারণ ।
বিস্ফোরণ ঘটেছে সমাজ দেশে পতন ঘটেছে নৈতিকতার ,
তবু কানে শুনি বজ্র কণ্ঠে তারাই মানুষ নাকি এই সভ্যতার ।
নিখাদ প্রেম আমার ভেসে ভেসে বেড়ায় নীলিমার দেশে ,
বড় অদ্ভুত হয়ে বেঁচে থাকা তবু যেন ওই মানুষ বেশে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026