অনুপ্রেরণা
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি বেদনার গান গাইবো না ,লিখবো না কাব্য ,
মুখে বেদনা বলে অন্তর থেকে তা যে আর কমে না ;
পথ মেড়ে মেড়ে সকলের বেদনা করবো অনুশ্রাব্য ,
অনুপ্রেরণা দিয়ে যাবো তাহা যেন কভু আর দমে না ।
শোন তব নিখিলবাসী , শোন আমার পাঠক অনুভক্ত ,
কেহ বেদনা ছড়ায়ে , জড়াতে পারেনি সুখ সম্মৃদ্ধতা ;
অনুরাগ লেপিয়ে জীবন গড়াতে দিতে হয় ঘর্ম-রক্ত ,
পরিণামে মিশে যায় কলঙ্ক'জট, নেমে আসে শুদ্ধতা ।
আঁধার ছাড়ি মুছে জরা বেরিয়ে আসো আলো দেখবার,
হাতে নাও খুন্তি শাবল আর হাতে ধরো কৃত্রিম মশাল ;
কুনো ব্যাঙের দিকে চেয়ে থেকো না যার মন পালাবার ,
দেখবে উড়িছে কেতন আঁধার কেটে বাজিছে জয়'ঢাল ।
নিজেকে মানুষ ভাবতে শিখো , জেগে ওঠো স্পন্দনে ,
জেগে ওঠো বাহুবলে আপন শক্তিতে মনুষ্যত্ব নিয়ে ;
প্রতিজ্ঞা করো মনে মনে আর প্রয়াস করো প্রাণপণে ,
একনিষ্ঠে শ্রম দিয়ে যাও হৃদয় আত্মা সব দিয়ে ।
এই হল জীবনের গান , জয় পাবেই ... জীবনের জয় ,
ভালোবেসে যাবে সকলকে , হবেনা তাতে কোন ক্ষয় ।
যার যতটুকু পাওনা বুঝে দিবে হিসেব করে তিলে তিলে ,
ঘৃণা অহংকার বিদ্বেষ ক্ষোভ লালসা রাখবে না আত্মা-দিলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।