অনুভবের ডাক
- বেঞ্জিন বেঞ্জয়েট
একবার হাত'টা বাড়িয়ে দিয়েই দেখো না ,
সে হাত আমি শক্ত করে ধরতে পারি কিনা ;
একবার এই হত'কে তোমার মনেই রাখোনা ,
থাকবেনা গো তুমি , থাকবে না অন্ন বিনা ।
একবার তোমার হৃদয়ে রাখোই না আদরে ,
আশা করি তুমি ঠকবে না গো ঠকবে না ,
অবহেলায় এ মনের চাওয়াকে দিওনা কবরে
তোমাকে অযতনে রাখবে না গো রাখবে না ।
বিশ্বাসের স্তর'টা প্রশস্থ করো না একটু ,
নিজেকে যতটুকু স্বচ্ছভাবো আমাকেও ভাবো ;
যতটুকু ভালোবাসো , দাও বেশি আরেকটু ,
দেখো, তোমার অন্তর হয়ে তোমাতেই মিশে যাবো ।
মুছে ফেলো মন থেকে সব কৃপণতা ,
মুছে ফেলো মন থেকে দুনিয়ার 'লালসা' ,
অনুভব করো কিছু বেশ সুখী ওই বনলতা ,
সুখী হবে বেশ, অনুভব করো যদি আমি তোমার ভরসা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।