আজকের মানস পট
- বেঞ্জিন বেঞ্জয়েট

যারে দেখি ঘৃণা চোখে সদায় মনে
পায়ে হাঁটা লাগে যেন বক্র বদনে
হিসিফিসি লাগে মনে
রক্ত ঝরে সর্ব ক্ষণে
বেজায় ঘনে
ফর্সা গগণ আঁধারে ঈশান কোণে ।
দুই কূলে দুই দল, মাঝে আমরা
পারিনা লভিতে কিছু ,যেন লেঙড়া
মুখ বাণী জলে ভাসে
দুই দল কূলে হাসে
ভাবনা ভেড়া
এমন ভাবটা লয়, যেন দামড়া ।
এক জন আমাদের , একূলে এসে
অপর কূলের কিছু , বলিল হেসে
এই কূলে থাকা সবে
গর্জে ওঠে কলরবে
বাঘের বেশে
মিথ্যা ভুয়া বানোয়াট , চুকায় শেষে ।
বলি শোন এই কূলে, কুকুর ছানা
আইসক্রিম খায়'না , পেলুম শোনা
গর্জে ওঠে অভিনব
মিথ্যা বলে ওরা সব
এমন জানা ...
কোন কালে ছিল নাতো, ওরা যে কানা ।
আমাদের কুকুরেরা, আইস পেলে
খায় তারা খুশি মনে, দুলিয়ে হেলে
যত সব মিথ্যা বাদী
বলে ওরা কাদি কাদি
হাসিয়ে খেলে
শুনলেই এই মন, যায় যে জ্বলে ।
এমনি চলিছে আজ সর্বদা ঘটে
দলে দলেই কোন্দল চলিছে রটে
নাই কোন শৃঙ্খলতা
চলে সদা বর্বরতা
অসৎ জটে ...
শিয়ালে বাঁধিছে বাসা মানস পটে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০৫-২০১৪ ১৮:৫১ মিঃ

কবিতা ভালো লাগলো। তবে আপনার জীবনি পড়ে ভালো লাগলো। কবিতা কাউকে বড় কোন কিছু দিতে পারেনি। খারাপ ভাবে জীবন যাপন করতে হয়।
এটা বলতে পারেন জুয়াখেলার নেশা। তবুও কবিতা লেখার ভাবনা থেকে সটকে পড়া মুশকিল। আপনি শুধু ব্লগের সাথে আটকে থাকেন না প্রিন্ট সংস্কৃতিতে চলে আসুন।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026