বিজয় উল্লাস আজ
- উত্তম চক্রবর্তী

চারিদিকে বিজয় উল্লাস আজ-
সুন্দর সজ্জিত স্মৃতিসৌধ লোকে লোকারণ্য,
প্রভাতে সবাই ফুল নিয়ে ছুটেছে সেদিকে।
কার আগে কে তাতে শ্রদ্ধা জানাবে?
সবাই অনেক ব্যস্ত বিজয়ের গানে গানে।

মিছিলে মিছিলে হবে আজ জয়বাংলা স্লোগানে-
মুখরিত চারিদিক।
হাতে পতাকা,ফুলের তোড়া শোভা পায়।
ছোট শিশু জানেনা কোথায় যায় ওরা আজ?
বাবার সাথেই হাত ধরে সেও বিজয় উল্লাস করে,
স্মৃতিসৌধের ভাবার্থ জানতে চাই ছোট্ট শিশু।

অফিসে,বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানেও আজ-
স্বাধীন বাংলার পতাকায় ছেয়ে গেছে।
রক্ত লাল বৃত্তের চারদিকে সবুজের সমারোহ,
শান্ত সাদা পায়রাগুলো আজ আকাশে উড়িছে,
খুশির জোয়ারে তারা আজ আত্মহারা।

মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে তাদের চোখেতে-
আজ কত আনন্দে হাসির অশ্রু।
বহু লোক আজও পঙ্গুভাবে জীবন যাপন করছে,
স্মৃতিতে তাদের সেদিনের ভয়াবহ দিন গুলো।
তারা আজ শান্তিতে সোনার স্বাধীন বাংলাকে দেখে।

স্বজন হারানো কতশত পরিবার আজো-
তারা দুঃখে দুঃখে কাঁদে।
স্বাধীন বাংলাকে চেয়ে দেখে তারা,
হারানোর ব্যথা শোকার্ত লোকেরা ভুলে যায়,
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে দেখে।

তাং - ১৬/১২/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।