সেই অপরিবর্তন
- উত্তম চক্রবর্তী

রাস্তার অর্ধেকটা জুড়ে দখল-
কিছু ভাসমান ব্যাবসায়ী
হয়তো পেটের দায়ে বসে,
পুঁজিপাটা তেমন নেই বলে

প্রচণ্ড যানজটে অস্থির
ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা,
পুড়ছে গাড়ীর তেল, গ্যাস

কার গরু কে ধোঁয়া দেয়?

কিছুদিন ধরপাকড়-
উচ্ছেদ, পরিচ্ছন্ন নগরী
আবার দখল, কিছু অনিয়ম!

সেই অপরিবর্তন...

তাং - ২২/১২/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।