অসম বণ্টন
- উত্তম চক্রবর্তী
জন্ম ও মৃত্যুর সমষ্টিই জীবন
এ ধরায় বৈশম্য বিভাজনের
অন্ত নেই,
আমরা কি চাই?
মৃত্যু অবধারিত জানি,তাতে কি?
ভোগই সুখ-
আমিই ভালো থাকবো,
নিজে বাঁচলে বাপের নাম!
গোল্লায় যাক সব
ত্যাগীরা বোকার দলে থাকে;
ত্যাগ সেতো অক্ষমতা!
অন্যেরা ছারখারে যাক,
শূন্য হোক সব..
সমস্যা নেই, নতুন বউ ও
একদিন শ্বাশুরী হবে...
তাং -২৩/১২/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।