প্রিয়ার বিদায় বেলা
- উত্তম চক্রবর্তী
এখন তুমি যেখানে যাও,
আপত্তি নেই বলেই যেও।
আমার দেওয়া হৃদয়খানি,
খুব যতনে রাখবে জানি।
সবসময়ে তোমার সনে,
পুষবে তবে আমায় মনে।
ডায়েরীর ঐ এক পাতাতে,
মনের কথায় লেখা তাতে।
আমার মনের সুপ্ত কথা,
তোমার তরেই লিখা গাঁথা।
সব কাহিনী মনের মাঝে,
সারাক্ষণ ঐ আবেগে বাজে।
প্রেম বিরহ নাড়িয়ে যায়,
দিবানিশি মনের ভেলায়।
ভালোবাসার মূল্য যে সেই,
যাক বিফলে আপত্তি নেই।
খাঁচার পাখিই উড়ে যাবে,
সুযোগ পেলে স্বাধীন ভাবে।
এই জীবনে এক প্রেয়সী,
কতই দিবে সুখ শ্রেয়সী ?
তাং - ২৯/১২/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।