নতুন বছর - ২০১৮ সাল
- উত্তম চক্রবর্তী
স্বাগতম বছরের প্রথম দিনকে,
সব সুখ নিয়ে এসো নতুনে আজিকে।
নতুন সূর্যটা আজ উদিত গগনে,
নববর্ষে শুভফল বয়ে আনে প্রাণে।
আতশবাজি লাইটিং এ সাজানো শহর,
গান বাজনা নাচনে সবদিকে মুখর।
আনন্দতে মাতোয়ারা ছেলে বুড়ো সবে,
সুখেতে ভরে উঠুক বছরটি যে ভবে।
ব্যর্থতার গ্লানি ভুলে জাগিবে আবার,
সম্ভাবনার দ্বার যে খুলিবে সবার।
শান্তির পরশ তাই থাকিবে সতত,
ধরাধাম ধন্য হোক অনন্ত প্রভাত।
শত ভুলে ভরা ছিল বিগত বছর,
শোধরাবে সবকিছু প্রত্যেকে আবার।
নব জাগরণে তব উন্মোচিত হবে,
মিলেমিশে সবে তাই মহাসুখে রবে।
মঙ্গল আনুক বয়ে এই কামনায়
প্রার্থনায় রত হই বিধাতা তোমায়।
তাং - ০১/০১/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।