ভালো নেই
- বিচিত্র বিশ্বাস নীল - নীল

হাজারো কারনে মানুষের মনে বাঁধে বেহায়া অসুখ।
তবে আমার এ কী অসুখ, এত মসৃণ দুঃখও হয়?
জানালার গ্রীল গলে আসা হাওয়া এক বার্তা দিয়ে গেল যে-
নীলান্তি নাকি ভালো নেই আজ।

তাই এখন আমার লেখার প্রতিটা চরণে চরণে গাঁথা বিরহী বর্ণ।
“মন ভালো নেই, আজ কিছু ভালো নেই।”
কলম কাঁপছে আমার, হস্তাক্ষরেরও করুণ অবস্থা। তোমার মনের অসুখ থমকে দিয়েছে গন্তব্য।
মাকড়সার জালে আটকে পড়া ঘাসফড়িং ডানা ঝাপটাচ্ছে, দেয়ালে হাঁটা টিকটিকিটারও মলিন মুখ।

তুমি যে ভাল নেই নীলান্তি।
তাইতো আমিও ভাল নেই, কিছু ভালো নেই.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।