কে তুমি?
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

কে তুমি সেদিন পথপানে অবাক চাহনিতে তাকিয়ে দেখছো?
যতবারই হৃদয়ের অবাধ্য হয়ে পিছন পানে দেখছি তোমায়,
তত বারই হৃদয় সমুদ্রে জলচ্ছাসের ঢেউ ভেঙ্গে পড়েছে।
সেদিন কতবার যে তোমার দেখতে গিয়ে হোঁচট খেয়েছি ঠিক মনে নেই।
তারপর থেকে আমার উঠতে বসতে তোমাকেই খুঁজে ফেরা,
রাত কিংবা দিন শান্তি নেই কখনোই।
ভাবনায় বিভোর আমি প্রতিটা বেলা।
তোমার সেই চোঁখের ভাষার অব্যক্ত কথা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে।
.
আচ্ছা কে হে তুমি নন্দিত অপ্সরী?
কে তুমি সদ্য স্নান ফেরতে এই ভোরবেলা আমার সামনে?
তোমার মুখশ্রী আমার চোঁখ কেনই বা আটকে দিয়েছে?
তোমার রূপের নরম আলো আমায়ও স্নান করিয়ে দিচ্ছে।
তোমার চুল বেয়ে চুইয়ে পড়া জলে আমার ঘর ভাসিয়ে দিচ্ছে।
আমি তো ভেসেছি সেই সেদিনই যেদিন তোমার আমার শুভদৃষ্টি হয়েছে,
তবে আজ কেনো ঘর নয়?
ভাসুক না সব ভেসে মিলে মিশে হয়ে যাক একাকার।
.
কে তুমি?
তোমার স্পর্শ আমায় শিহরণ জাগাচ্ছে কেনো?
আমার হাত এমনি অবোস হয়ে যাচ্ছে কেনো?
একটুও বাঁধা দেওয়ার ক্ষমতা বিন্দুমাত্র নেই, আর নাইবা আছে ইচ্ছে।
হোকনা তবে আজ যাই হোক।
কে তুমি এভাবে প্রলোভন দেখয়ি আমায় কাছে টানছো কেনো?
কিবা তোমার উদ্দেশ্য?
.
কে তুমি এত সহজেই আমায় ভালবেসে ফেললে?
কি করেই বা আমায় ভালবাসার জালেতে জড়ালে?
কে তুমি আমায় এভাবে আচমকা জড়িয়ে ধরলে যে?
বলা নেই কওয়া নেই এতটা ভালবেসে ফেললে?
তুমি কি তবে আমার অনাদি ভবিষ্যৎ?
আমার প্রবল অপেক্ষার শেষমেষ সেই কি তুমি?
আমার হাতে হাত রেখেই কি চলবে জীবনের বাকিটা পথ?
কে তুমি পরিচয়টা একটু তো দাও?
কি নাম তোমার? কিইবা তোমার ঠিকানা?
জানা শুনা হওয়ার পরে
লাল পাঁপড়ি দুটো ছুঁয়ে,
মিষ্টি মুখে না হয় শুরু করবো আমাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্ক!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026