বালিকা ভুলে যাও
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

না, বালিকা ভুলে যাও,
ভালোবাসি এই শুধু থাক;
প্রেম-প্রণয় কিছুই যে চাইনা আর!
না, বালিকা কাছে এসোনা,
কাছাকাছি অাছি এই ভেবে নেও;
তোমার দেহ-যৌবন কিছু চাই না!
না, বালিকা জেগে থেকো না,
ঘুম তোমার বড্ড প্রয়োজন।
অামিতো স্বপ্ন চাই, ঘুম চাই না!
না,বালিকা দুঃখ একোঁ না,
ঐ ঠোঁটের হাসিই যে জীবন;
হাসি না দেখে, মরতেও চাই না!
না, বালিকা ক্ষিপ্রতা নয়,
পিতার অাজ্ঞা পালন ধর্ম তোমার,
ভালোবেসে যাবো তাও;
ভালোবাসা হয় যদি সমাধী অামার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।