ইচ্ছে হয়
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
তোমাকে ভালোবাসতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় তোমার হাত ছুয়ে দেই,
জাপটে ধরে বলি-
তুমি ছাড়া অামি অার অামি নই।
তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয়-
তোমায় নিয়ে কাটিয়ে দেই জীবনের সবগুলি বছর।
ইচ্ছে হয়-এক হয়ে থাকি জীবনের এপার-ওপার।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয়-দুজনে ঘুরে বেড়াই পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
ইচ্ছে হয়-তোমাকে নিয়ে কাটাই জীবনের প্রতিটি বসন্ত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।