দু'চারটা খুন করতে ইচ্ছে হয়!
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
স্বপ্নগুলো কেমন যেন বদলে গেছে
আকাশ থেকে এক এক করে খসে পড়ছে সব
কবিতার প্রতিটা চরণ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে।
অনেক দিন হয় আকাশে মেঘের খেলা দেখি না
কবিতা পড়তে ইচ্ছে হয় না একদম।
কেবলই মনে হয় খুন করি দু'চারটা;
মনে হয়,দু'চারটা গোলাপ ফুল খুন করে মনের সব জ্বালা মিটাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।