তোমার প্রতি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

একটু শুনবে!
না না, আজ কিছুই চাইতে আসিনি।
চাওয়া পাওয়ার হিসেবটা তো তুমি সেইদিনই চুকিয়ে দিয়েছো,
ভুলিনি আমি;প্রতিনিয়ত মনে রাখি।
আজ তোমাকে আমার নীল আকাশটা দিয়ে দিতে এসেছি,
তুমি আকাশের সমস্ত নীল নিয়ে খেলা করবে,
শেষ বিকেলে নীড়ে ফেরা পাখিদের সাথে তোমার সখ্যতা গড়ে উঠবে,
এইতো আমি চাই;একটু ভালো থাকো তুমি।
তুমি কি ভুলে গেছো সব?
তুমি আমার কাছে আমার নীল আকাশটা চাইতে
একদিন দিতে অস্বীকার করেছিলাম বলে তোমার সেকি রাগ!
সব ভুলে গেছো!
তুমি বলতে,আমার খোঁপাতে কদম ফুল না দিলে নাকি আমাকে একদম ভালো লাগে না,
এক বর্ষার বিকেলে,খোঁপায় কদম ফুল দেইনি বলে
তুমি পুরো সাতদিন মুখ ঘোমরা করেছিলে,
তোমার রাগ ভাঙ্গাতে সেকি কষ্টই না হয়েছিল আমার!
আমি কিন্তু কিছু ভুলিনি!
আজ পুরুনো কথার পুনরাবৃত্তি করতে আমি আসিনি,
নীল আকাশটা তোমাকে লিখে দিয়েই আমি চলে যাবো,
আর আসবো না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026