শুধু আমিই বুঝি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
মাথার একপাশে
আর এক চোখের ব্যথাটা শুধু আমিই বুঝি।
সারারাত জেগে চোখ লাল করে ঘুম থেকে উঠে,নাস্তার টেবিলে বসে খাওয়ার অরুচির কষ্টটা আমিই বুঝি।দুপুরে এক কাপ চা আর একটু কেইকের টুকরো খেয়ে বেলা শেষে ক্লান্ত পায়ে ঘরে ফিরে সারাদিনের কষ্ট ভুলার বৃথা চেষ্টার কষ্টটা আমিই বুঝি।ফের রাত, ফের নির্ঘুম রজনী,ফের সকাল, ফের ঘুমহীন চোখে পা ফেলে কষ্টের দিন শুরু করা।এসবের মাঝে লড়াই করে বেঁচে থাকার কষ্টটা আমিই বুঝি।
ঘুমহীন চোখে সারাদিন নেশা গ্রস্ত মানুষের মত মলিন মুখের ভাষা আর আত্মার আর্তনাদ কেউ বুঝেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।