তোমায় দেখার আশায়
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

যদি নাইবা হল দেখা
কেন আশায় বসে থাকা,
যদি আড়ালেই থেকে যাবে
কেন হৃদয়ে ভালবাসা রাখা।
.
যদি থাকবেই দূরে সরে
কোন অজানার ধারে,
তবে কেন মিছে আশায়
এই দু চোখ স্বপ্ন এঁকে যায়।
.
কত কালের কত স্বাদ
তোমার দেখা পাবার,
তুমি স্বপ্ন হয়ে চোখে মিশে গিয়ে
দাওগো দেখা একবার।
.
আমি তোমায় দেখার আশায়
আশায় বাঁধি বুক,
তুমি আমার চোখের আলো
আমার বেঁচে থাকার সুখ।
.
তুমি করুণা করে
দাও দেখা মোরে,
আমি তোমার পথ চেয়ে
থাকব অনন্তকাল ধরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।