অভিশপ্ত রাত
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য
সারাদিন তোমার
পৃথিবীতে বিচরণ,
সূর্যাস্তেই আমার
পৃথিবীর আগমন।
.
হেটে হেটে ক্লান্ত পায়ে
সারাবেলার স্মৃতি সাথে নিয়ে,
অন্ধকারের পথ ধরে
ফিরে আসি শুন্য কুঠিরে।
.
এ কেমন জীবন যাপন
কষ্টের শয্যায় শয়ন,
অন্ধকারের গলি পথে
বিষাক্ত কাটার আবরণ।
.
এভাবেই কাটে অভিশপ্ত
রাতের প্রতিক্ষণ,
দিনের আলোয় তোমায় খুঁজি
ফেলে দুই চরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।