রাতের একাকিত্ব
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

কাল রাতে স্বপ্নে তোমাকে দেখেছি?
তুমি আমাকে ডেকে বললে-
দেখো তোমার জন্য সেজে এসেছি।
ঘুমানোর আগে প্রত্যাশায় ছিলাম, তুমি আসবে নীল রঙের একটা শাড়ী পরে এসে বলবে-
‘‘এই যে হ্যালো আপনি বিজি নাকি’’?
স্বপ্নে আমি কী উত্তর দিয়েছি সেটা এখন আর মনে নেই।তবে তোমাকে দেখব বলে- কিছু কথা জমিয়ে রেখেছিলাম।সেই কথাগুলোও ভুলে গেছি- স্বপ্নে নীলপরী রূপে তোমাকে দেখে।
কাল রাতটা আমি আনন্দ আশ্রমে শঙ্খ বাজিয়েছি
ঋষির গলার মাদুলি প্রাচীন প্রেমপ্রবাহের যে সাক্ষ্য দেয়, তা দিতে গিয়ে হঠাৎ ঘুম ভেঙে বঞ্চিত হলুম স্বপ্ন থেকে।
তাই জেগে থেকে এখন তোমাকে বলতে চাই-
বড় একা আমি শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, দন্ড প্রাপ্ত আসামীরর মত, একাকী রাত কাটা জেলেদের মত, রাতে ঝড়ে আটকে যাওয়া তরুণের মত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।