মূল্যায়নের অভাব ( C তম )
- উত্তম চক্রবর্তী

বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল-
স্নায়ুচাপে ছাত্রছাত্রী,
অনেক ভাবনা আসে যায় মনে!

আসলে কুচক্রী শেয়ালের কাছে;
সুশীল বনের রাজা ফাঁদে পড়া
ওয়ান টুয়ের ব্যাপার মাত্র!

সবাই বিশ্বাস করে দৌড় প্রতিযোগিতায়-
অবশ্যই নিরলস কচ্ছপ প্রথম হবে;
অলস খরগোশ গোল্লাতেই যাবে!

এখন টাকার খেলা, খারাপ বুদ্ধির বলে-
গন্ডমূর্খের প্রতিজ্ঞা রক্ষা করা
কোন ব্যাপারই নয়?

অবশেষে ফল প্রকাশিত হল;
অলস খরগোশ ঘুমিয়েই
বিজয়ী ঘোষণা.....

অধ্যবসায়ী আশায় বুক বাঁধে-
শিক্ষার প্রতিভা বিকশিত
হবেই একদিন।


তাং - ০৩/০১/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।