আস্ফালন মানবতা
- উত্তম চক্রবর্তী

ব্যাঙের লাফানো দেখে
পিঁপড়ের লাফাতে শখ জাগলো।
হোক সে হাজার গুন ছোট!

একজন উচ্চপদস্থ কর্মকর্তা,
ভালোই নিয়ম নীতি তার।
তাতেই কি? অধঃস্থন অক্টোপাস,
শিকারি সেজেই বসে আছে-
সুযোগের অপেক্ষায়।

পরাশক্তির আগ্রাসনের কাছে
হার মেনে; নিঃশব্দে বিদায় নিল
মহামান্য রাজা।

হয়তো পিঁপড়ে রাজা হবে
এই আশায়! যদিও সে, ব্যাঙের
মতো লাফাতে পারবে না।
বৃথা চেষ্টা করে রাজ্যের বারোটা
বাজাতে আপত্তি কি?
যদি মহামূল্য সিংহাসন-
নিষ্ফল লটারিটা লেগে যায়!


তাং - ০২/০১/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।