প্রেমিক পুরুষ
- উত্তম চক্রবর্তী
আমাদের এক বন্ধু ছিল বড়ই প্রেমিক তিনি,
এডাল থেকে ওডালে যায় নিয়ম করেই উনি।
আজ এপাড়া কাল ওপাড়া সবার সাথেই মিল,
সকাল বিকাল ব্যস্ত থাকে রুটিন মাফিক লীন।
একেক সময় একেকভাবে কৌশল চালাক নিয়ে,
সাক্ষাৎ করতে চাই যে সে গোপন ভাবেই গিয়ে।
কারো কাছে নোট নিতে যায় কারোর কাছেই বই,
আসল ব্যাপার কিছু নহে দেখাই করবে ওই।
সবাই তাকেই ভালোবাসে অন্তর থেকেই তবে,
দেখতে সুন্দর ভালো সে যে প্রেমিক পুরুষ হবে।
সকল নারীর প্রিয় হলে প্রেমিক পুরুষ একা,
চোখের সামনে বিয়ে হলে সকল প্রিয়াই ধোঁকা।
অবশেষে প্রেমিক পুরুষ চলেই গেলেন দূরে,
বিয়ে করেন অজানা এক নারীর ভূবন কেড়ে।
তাং - ০৪/০১/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।