এক ঠিকানা
- সুদীপ তন্তুবায় নীল

প্রথম কান্না মাতৃক্রোড়ে
শেষ কান্না মাটির কোলে
শেষ সুরটা যায় ছড়িয়ে
কেউ হরি কেউ আল্লা বলে ।

এক ঠিকানা সবার লাগি
ওই দিগন্তে আকাশ পারে
অবশেষে যায় মিশে যায়
চরম নগ্ন অন্ধকারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।