বিবাহে চক্রান্ত
- উত্তম চক্রবর্তী

প্রতিষ্ঠিত পাত্র- পাত্রীকে দেখতে
গেল, বিবাহে আবদ্ধ হবে বলে;
আলাপ পর্ব শেষ, পছন্দ হয়েছে উভয়েরই।

কুচক্রী মহল চিরকাল ছিল,
থাকবে সন্দেহ নেই,পৃথিবীতে কোন কিছু
থেমে থাকবে হতেই পারেনা! প্রকৃতি তার
নিয়মেই চলতে থাকবে।

স্বাভাবিকভাবে পাত্রীপক্ষের
অভিভাবক আতংকে থাকতেই পারে।
জ্ঞাতসারে মদ্যপায়ী ছেলেকে- পাত্রস্থ
করাই বোকামি ছাড়া আর কিছু নয়!

পাত্রপক্ষ দ্বিধান্বিত- কুচক্রীর জালে,
অসত্য ঘটনা তাকে লজ্জিত করলো।

সত্যের নিক্তিতে পাত্র উঠে বলে-
আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি
এটা সত্য, নাকি কুচক্রী বলেছে-
আমি মরে গেছি, মদ্যপায়ী!
কোনটা ঠিক দর্শক বলুন?

অবশেষে সত্যেরই জয়....
সুখী সুন্দর সংসার!


তাং - ০৯/০১/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।