সতত নিয়মে
- উত্তম চক্রবর্তী
ধরণী আবদ্ধ আজ
সভ্যতার ফ্রেমে,
যান্ত্রিক গাড়ীতে বসে
ঝামেলার জ্যামে।
নির্মাণে কাজেই চলে
চারিদিকে সবে,
এই ভাংগে এই গড়ে
নিয়মে অভাবে।
কাজের পরিধি বাড়ে
কর্মসংস্থা হয়,
গরমিল নিয়মেই
কাজে রত রয়।
পৃথিবী থামবে কেন
চলে তার গতি,
চলুক উন্নতি তার
মেনে কাল অতি।
উন্নতি চলুক তবে
দীর্ঘতা সময়ে,
স্বনির্ভর তবে হবে
নিজ পরিচয়ে।
অনিয়ম বন্ধ হোক
সতত নিয়মে,
সততায় ধরা দেয়
মহা পুণ্য ধামে।
তাং -১১/০১/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।