অনেক বছর হয়ে গেল
- সুদীপ তন্তুবায় নীল

অনেক বছর হয়ে গেল হারিয়ে গেছি আমি
চলার পথে স্বপ্নেরা আজ অনেকখানি দামী ।
অনেক বছর হয়ে গেল হয় না পুতুল খেলা
মায়ের স্নেহের আঁচলখানি করল অবহেলা !
অনেক বছর হয়ে গেল রুপকথারা নেই
চোখের নদী ভাঙে দু'কুল এই কথা ভাবতেই ।
অনেক বছর হয়ে গেল কোথায় চাঁদের বুড়ি
সন্ধ্যা-রাতে উড়ে না আজ রুপকথারই ঘুড়ি ।
অনেক বছর হয়ে গেল ছোট্ট বেলার সাথী
পরের ঘরে চলে গেছে জ্বেলে সুখের বাতি ।
অনেক বছর হয়ে গেল হারিয়ে গেছি আমি
চলার পথের সুখেরা আজ মৃত্যুপথগামী ।

রচনা : ০২/০৩/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।