এই পুকুরে
- নূরনবী সোহাগ

ভরদুপুরে
এই পুকুরে
নাইতে নামে একেক করে
ছেলে-বুড়োর পরে নামে
কাক, শালিক আর কবুতরে।
হুড়োহুড়ি, ডুব-সাঁতারে
জল যায় সব ঘোলা হয়ে!
মাছগুলো সব ভীষণ রাগে
কামড়বসায় সবার পায়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।