আলো কালো
- নূরনবী সোহাগ
কালো বলে আলোকে
ছুঁয়ে দেখো আমাকে
সব আলো কালো হবে
চোখের এক পলকে।
আলো বলে কালোকে
কত বড় সাহস হে-
পারলে দাও দেখি,
ছুঁয়ে এই আমাকে
আলো কালো একসাথে
ছুঁয়ে দিলো দুজনে
দিন রাত থাকে তাই
এ ওর পিছনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।