ছাগলছানার বন্ধু
- নূরনবী সোহাগ
তিড়িং বিড়িং ছাগলছানা
বেশী দূরে যেতে মানা
তবুও যায় দূরে
হারিয়ে গেলে তোমায় আমি
খুঁজবো কেমন করে!
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই পাখি
সুরুত সুরুত এসে
ছাগলছানার পিঠে বসে
নতুন বন্ধু সেজে।
ছাগলছানা ভীষণ খুশী
নতুন বন্ধু পেয়ে
তাধিন তাধিন নাচ দিলো তাই
ম্যা ম্যা সুরে গেয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।